বাড়িরাজ্যআবারো নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের

আবারো নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : বেকার জীবন নিয়ে ছিনিমিনি খেলা রাজ্যে নতুন বিষয় নয়। বেকারদের হাতের কাঠ পুতুল করে ভোট বৈতরণী পার হওয়া পুরনো অভ্যেস রাজনৈতিক নেতাদের। বিগত দিনে নিয়োগ নীতিতে যথেষ্ট অস্বচ্ছতা প্রত্যক্ষ করেছে রাজ্যের জনগণ। আর সুশাসন জামানায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে পাঁচ থেকে ছয় বছর। তথাকথিত বেকার দরদী সরকারের ভূমিকা নিয়ে রীতিমতই প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করায় রাজ্যের বেকাররা? তারপরও শোধরানোর কোন উদ্যোগ নেই সরকার এবং দপ্তরের প্রধান অভিভাবক মন্ত্রীর। এমনটাই আলোচনা রাজ্যের বেকার মহলে।

 বুধবার আবারো ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করতে যায় চাকুরি প্রত্যাশীদের। ২০২২ সালে ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ার ম্যান নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা সহ লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় ১ হাজার ৪১৬ জন। তারপর থেকে এখনো পর্যন্ত গোটা নিয়োগ প্রক্রিয়া অজ্ঞাত কারনে থমকে রয়েছে। তাই অতিদ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চাকুরি প্রত্যাশীরা এইদিন ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। চাকুরি প্রত্যাশীরা জানান এইদিন ফায়ার সার্ভিস দপ্তর থেকে তাদের জানানো হয়েছে কিছু দিনের মধ্যে তাদের ভাইবা টেস্ট নেওয়া হবে। এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু কবে নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তা নির্দিষ্ট করে তাদেরকে জানানো হয় নি। তাদের দাবি অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য