বাড়িরাজ্যমানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস

মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন :১৫ জুনের দেশের শৃঙ্খলা বাহিনী সিআরপিএফ -এর লাঠিচার্জ ও দুর্ব্যবহারের অভিযোগে মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস। অভিযোগ, গত ১৫ জুন বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালীন যুব কংগ্রেস কর্মীদের উপর সিআরপিএফের লাঠিচার্জ, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং দুর্ব্যবহার করেছে। অভিযোগ তুলে বুধবার মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় যুব কংগ্রেস। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার সকল নাগরিকের রয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করা হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। এবং সে সময় ১৪০ নং সিআরপিএফ ব্যাটেলিয়ানের হয়ে ঘটনাস্থলে নেতৃত্বে ছিলেন এসিস্ট্যান্ট কমান্ডেন্ট রামকুমার। তিনি সুস্থ অবস্থায় ছিলেন না। নীল নকশা করে যুব কংগ্রেস কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছে। লক্ষ্য করা গিয়েছিল উপস্থিত জেলা পুলিশ সুপারের নির্দেশ পর্যন্ত সিআরপিএফ পাত্তা দেয়নি। এমনকি মাতৃ শক্তি নিয়ে পর্যন্ত অশ্লীল কথা বলেছেন এসিস্ট্যান্ট কমান্ডেন্ট। তাই মানবাধিকার কমিশন যেন এর বিরুদ্ধে সঠিক দায়িত্ব পালন করে তার জন্য দাবি জানানো হয়েছে। মানবাধিকার কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য