বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত টমটম চালক

দুর্ঘটনায় আহত টমটম চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : কৈলাসহরের লক্ষীপুর এলাকায় বুধবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টমটম চালক। আহত চালকের নাম কুটন মালাকার। জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে টমটম পরিষ্কার করার সময় টিলাবাজারের দিক থেকে আসা একটি মারুতি গাড়ি তাকে ও তার টমটমে সজোরে ধাক্কা দেয়।

এতে টমটমটি ড্রেনে পড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে গাড়ির চালককে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আহত সেন্ট্রো চালককেও হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য