Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুবার্ষিকী পালন করল এ.আই.ডি.এস.ও

দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুবার্ষিকী পালন করল এ.আই.ডি.এস.ও

দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুবার্ষিকী পালন করল এ.আই.ডি.এস.ও

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : দেশবন্ধু চিত্তরঞ্জনের ১০০ তম মৃত্যুবার্ষিকী পালন করল এ.আই.ডি.এস.ও। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনিতে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। উপস্থিত সকলে দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 সংগঠনের এক নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১৬ জুন মহান নেতা দেশ প্রেমিক চিত্তরঞ্জন দাসের ১০০ তম মৃত্যু বার্ষিকী। এ.আই.ডি.এস.ও-র উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে সমগ্র দেশ জুড়ে দিনটি পালন করা হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শ ছিল মহান আদর্শ। দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য সবকিছু ত্যাগ করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha