বাড়িরাজ্যজঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ

জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : ধর্মনগর মহকুমার হাফলং গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম লালবাহাদুর গৌড়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় তাঁর কোনো হদিশ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। জানা যায়, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অশোকটিলার গভীর জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল লালবাহাদুর গৌড়ের নিথর দেহ। দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যান।

খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি বর্তমানে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। এই ঘটনায় ধর্মনগর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরেই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। ময়না তদন্তের প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মৃত ব্যক্তির পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য