বাড়িরাজ্যতিন দফা দাবিতে শহরে নারী সমিতির গণ অবস্থান

তিন দফা দাবিতে শহরে নারী সমিতির গণ অবস্থান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : পেট্রোপন্য, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কর্মী সহায়িকাদের কাজের সুযোগ ছিনিয়ে নেওয়া বন্ধ করা, শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মী মনীষা দাসের হত্যাকারীর অবিলম্বে শাস্তির দাবিতে সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। মঙ্গলবার পুলিশ সদর কার্যালয়ে গিয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হয়। পরে প্যারাডাইস চৌমুহনী এলাকায় সংগঠনের উদ্যোগে দু’ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণঅবস্থান থেকে সংগঠনের নেত্রী কৃষ্ণা রক্ষিত তিন দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সরকারকে অবিলম্বে করতে হবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কর্মী-সহায়িকাদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করার পদক্ষেপ বন্ধ করতে হবে। পাশাপাশি শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস হত্যাকাণ্ডের অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দাবি করেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাস হত্যার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে একজন সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত পরিচালনা করা উচিত। তারা অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আয়োজিত কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী রমা দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য