বাড়িরাজ্যফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের বৈঠক

ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুন : কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্বিন্যাস ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয় সহ অষ্টম বেতন কমিশন এখন পর্যন্ত কোন রকমের ভূমিকা নেয়নি। বরং কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের অর্থ বিলের ভেতর দিয়ে “ভেলিডেশন অ্যাক্ট” চালু করে পুরনো এবং নতুন পেনশনারদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।

গোটা দেশজুড়ে ৬৯ লক্ষ পেনশনারদের সংগঠন এর প্রতিবাদে গত একবছর সমানে নানা রকমের সংগ্রাম,আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলছে। রাজ্যেও ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করা হয়েছে। এরই কর্মসূচির অঙ্গ হিসেবে ১৪ জুন মুক্তধারা অডিটোরিয়ামে এক কনভেনশন আয়োজন করা হয়েছে। এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল কোর্ডিনেশন কমিটি অব পেনশনার্স এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল দ্বিজেন্দ্র কুমার দেবনাথ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্বিন্যাস ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয় সহ অষ্টম বেতন কমিশনের জন্য ভূমিকা নেওয়ার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য