স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : বৃদ্ধ ভাতার জন্য সরকারি অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন ৮৫ বছর বয়সী বৃদ্ধ জয় কুমার ত্রিপুরা। সাব্রুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ দানো চৌধুরী পাড়ার বাসিন্দা জয় কুমার ত্রিপুরা। বয়স ৮৫ বছর। বয় ভারে বৃদ্ধ জয় কুমার ত্রিপুরা বর্তমানে সোজা হয়ে দাড়াতে পারেন না।
চলার সঙ্গী একটি লাঠি। লাঠির উপর ভর করে চলাচল করেন। পূর্বে নিয়মিত বৃদ্ধ ভাতা পেতেন। কিন্তু বিগত দুই মাস ধরে বৃদ্ধ ভাতা মিলছে না। যার কারনে নিজের ভরণ পোষণ সহ প্রয়োজনীয় ঔষধ ক্রয় করতে পারছেন না। খুশ খুশ কাঁসিতে কাবু হয়ে গেছেন জয় কুমার ত্রিপুরা। কিন্তু ভাতার টাকা না পাওয়ার কারনে ঔষধ ক্রয় করতে পারছেন না। বৃদ্ধ ভাতার টাকার জন্য ঘুরছেন সরকারি অফিসের দ্বারে দ্বারে। বৃদ্ধ জয় কুমার ত্রিপুরা জানান যাদের বয়স ওনার থেকে কম তারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন। অথচ তিনি দুই মাস ধরে বৃদ্ধ ভাতা পাচ্ছেন না। তাই বৃদ্ধ ভাতা পাওয়ার আশায় লাঠির উপর ভর করে সিডিপিও অফিসে এসেছেন।

