বাড়িরাজ্যস্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করলেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

আজ মোহনপুর বাজার কালী মন্দিরে মোহনপুর মণ্ডলের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মা কালীর আরাধনা করেন। পূজা শেষে  হয়ে মন্ত্রী বলেন আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা ১২ বছর বা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন সম্পন্ন করেছেন, যা দেশের ইতিহাসে এক নতুন রেকর্ড। স্বচ্ছতা, দক্ষতা ও সফল নেতৃত্বের মাধ্যমে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আমরা মোহনপুরের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মা কালীর চরণে প্রার্থনা করেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী যেভাবে দেশ পরিচালনা করছেন, তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন কর্মনিষ্ঠ, দূরদর্শী ও জনমুখী নেতৃত্ব আমরা আগে কখনও দেখিনি। তিনি শুধু ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রীই নন, বিশ্বমঞ্চেও একজন সম্মানিত ও সুপরিচিত নেতা। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন।

রতন লাল নাথ জানান, প্রধানমন্ত্রী যাতে আরও বহু বছর দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেই প্রার্থনাই করেছেন সকলে। পাশাপাশি, এই বিশেষ উপলক্ষে আগামী ১০ দিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান (স্বচ্ছ ভারত কর্মসূচি) সহ একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ। অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিদ্যুৎমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য