স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন :বুধবার রামনগর ৩ নং টিজি রোড এলাকার রামকৃষ্ণ ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্ত দান শিবিরের উদ্বোধন করেন। কিন্তু এই দিনে রক্তদান শিবিরে বিশেষ লক্ষণীয় বিষয় ছিল শারীরিকভাবে ৮৫% প্রতিবন্ধী একজন “ল” কলেজের ছাত্রী এগিয়ে এসেছেন। সমাজকে সঠিক দিশা দেখাতে রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন এই ছাত্রী। যা দেখে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপ্লুত।
মুখ্যমন্ত্রী বলেন শারীরিকভাবে দুর্বল হয়েও রক্তদানে এগিয়ে আসা যায়। এটাই প্রমাণ করলেন শারীরিকভাবে দুর্বল সংহিতা দত্ত। সে কলেজ ছাত্রী। শারীরিক দুর্বলতার জন্য হাঁটতে পারে না। কিন্তু তারপরেও সে রক্তদানে এগিয়ে এসেছে। তার এই রক্তদানে এগিয়ে আসার পেছনে মূলত কারণ হলো সকলকে রক্তদানে উৎসাহিত করতে চায়। পাশাপাশি উৎসাহিত করতে চায় যারা শারীরিকভাবে দুর্বল তারাও রক্তদান শিবিরে এগিয়ে আসতে পারে। যাতে রাজ্যের ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের স্বল্পতা তৈরি না হয়। এদিকে সংহিতা দত্ত জানিয়েছেন, মানুষের যাতে রক্তদানে উৎসাহ বাড়ে এবং প্রত্যেকে যাতে রক্তদানে এগিয়ে আসে তার জন্য রক্তদান করেছেন।
এবং সে জানায় সমাজের জন্য কাজ করতে চায়। এই চিন্তা ধারা সকলের মধ্যে থাকা দরকার। পাশাপাশি সকলের উদ্দেশ্যে আরও বলেন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে সমাজের জন্য কোন কিছু করার চিন্তাভাবনা করতে হবে এবং ভয় মুক্ত ভাবে রক্তদান শিবিরে এগিয়ে আসতে। আয়োজিত শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এইদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

