বাড়িরাজ্যঠিকাদার মোটা অংক না দেওয়ায় বিধায়কের নেতৃত্বে বহিঃরাজ্যের শ্রমিকদের উপর অতর্কিত হামলা

ঠিকাদার মোটা অংক না দেওয়ায় বিধায়কের নেতৃত্বে বহিঃরাজ্যের শ্রমিকদের উপর অতর্কিত হামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন : সুশাসন জামানায় বিধায়কের নেতৃত্বে বক্সনগর এলাকায় মাফিয়া রাজ চলছে, এবার ঠিকাদার কাজে বাঁধা প্রাপ্ত হলেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন। তার দ্বারা পাইলিংয়ের কাজে নিয়োজিত শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত চারজন শ্রমিককে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় বক্সনগরের রুখিয়া এলাকায় এই ঘটনা ঘটে।আহত শ্রমিকদের অভিযোগ, রুখিয়া এলাকায় পাইলিংয়ের কাজ করতে গেলে বিধায়কের লোকজন ১৫ শতাংশ টাকা দিয়ে কাজ করতে হবে বলে চাপ সৃষ্টি করে। শ্রমিকরা এতে রাজি না হওয়ায় তাদের উপর রড ও লাঠি নিয়ে হামলা চালানো হয়।

অভিযোগ, হামলাকারীরা পাইলিংয়ের গাড়ির ভেঙে ফেলে। গুরুতর আহত শ্রমিকরা কোনোরকমে ঘটনাস্থল থেকে বেরিয়ে আগরতলার জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঠিকাদার জানান, তারা এলাকায় পাইলিং এর কাজ করতে আসার পর তাদের কাছে পার্সেন্টেজ অনুযায়ী বড় অর্থ রাশি দাবি করে। সে অর্থ রাশি দিতে অনীহা প্রকাশ করার পরেই তাদের উপর হামলা চালায় দুর্বৃত্ত বাহিনী। দুর্বৃত্তরা স্পষ্ট জানিয়ে দেন তাদের বিধায়কের নেতৃত্বে টাকা দাবি করতে এসেছেন। ফলে চারজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

 ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়নি। এই ঘটনায় ঠিকেদার গৌতম পাল সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নিকট বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ সঠিকভাবে ধারা লাগু করে অভিযুক্তদের ধরপাকড় করবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, বিধায়ক বলে কথা। এলাকা থানা পুলিশ সব কিছুই এই বিধায়কের নিয়ন্ত্রণে বলে কান পাতলে শোনা যায়। ব্যাপক বেআইনি কার্যকলাপ চলছে এলাকায়। কেউ টু শব্দ করার পর্যন্ত সাহস পাচ্ছে না। এ বিধায়কের বিরুদ্ধে এলাকার বিজেপি কর্মীদের মধ্যেই যথেষ্ট ক্ষোভ বিস্তার করছে। তবে সুশাসন জামানায় এভাবে দুঃশাসন বিজেপির শাসিত এলাকায় কোন নতুন বিষয় নয়। জোর যার মুলুক তার -এই প্রবাদ বাক্য সামনে রেখে এগোচ্ছে দলের বহু কার্যকর্তা। এমনটাই অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য