বাড়িরাজ্যবিজেপি -র কাউন্সিলরের যুব বাহিনীর হাতে রক্তাক্ত একাধিক শ্রমিক, ঘটনা নাগেরজলা বাস...

বিজেপি -র কাউন্সিলরের যুব বাহিনীর হাতে রক্তাক্ত একাধিক শ্রমিক, ঘটনা নাগেরজলা বাস স্ট্যান্ডে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন :জমির দালালি, নিগো মাফিয়া, সেন্টিকেট রাজ সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত সুশাসন জামানার বিজেপি কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক। মঙ্গলবার সন্ধ্যায় বক্সনগরের তথাকথিত জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ঠিকাদার সহ চারজন শ্রমিকের উপর মোটা অংকের দাবিতে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে।

এর ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই রক্তাক্ত আগরতলা শহরে অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভার কেন্দ্র ৮ নং টাউন বড়দোয়ালির অন্তর্ভুক্ত নাগেরজলা বাস স্ট্যান্ড। দীর্ঘদিন ধরে এই বাস স্ট্যান্ডের মধ্যে তোলাবাজি, শ্রমিক শোষণ, নেশার আসর সহ অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত হয়ে আসছে। এর বিরুদ্ধে বুধবার সকালে রাষ্ট্রবাদী দলের শ্রমিক সংগঠন অনুমোদিত একটি সংগঠনের পক্ষ থেকে সকাল আটটা থেকে বাস পরিষেবা বন্ধ করে আন্দোলনের নামে শ্রমিকরা। এ সময় উত্তেজিত হয়ে সেই শ্রমিক আন্দোলনের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় অর্থাৎ ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের গুন্ডাবাহিনী। এই গুন্ডাবাহিনীর অধিকাংশই যুব মোর্চার সদস্য। হাতে দলীয় পতাকা নিয়ে শ্রমিক নেতা সহ কয়েকজন শ্রমিককে মারধর করে রক্তাক্ত করে।

গোটা ঘটনা সংঘটিত হয় পুলিশ প্রশাসনের সামনে। লাঠি এবং ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন শ্রমিক নেতা লিটন কর সহ একাধিক শ্রমিক। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। এক শ্রমিক নেতা লিটন কর জানান, যুব মোর্চার সদস্যরা এসে তাদের উপর হামলা চালিয়েছে। তোলাবাজ এবং শ্রমিক শোষণ চলছে দীর্ঘদিন ধরে নাগেরজলা বাসস্ট্যান্ডে। এর বিরুদ্ধে বুধবার সকাল থেকে আন্দোলনে নেমেছিল তারা। তাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে নাগেরজলা বাস স্ট্যান্ডে পানীয় জলের বন্দোবস্ত নেই। সোসাইটির নামে কাউন্সিলর অভিজিৎ মল্লিক বেআইনিভাবে পার্কিং জোন নির্মাণ করে পয়সা আদায় করছে শ্রমিকদের কাছ থেকে। সেই পয়সা আদায়ের কোন হিসেব দিচ্ছেন না কাউকে। মঙ্গলবার কাউন্সিলরের কাছে পানীয় জলের দাবি করা হয়েছিল। তারপরেই যুব মোর্চার সদস্যদের দিয়ে হামলা চালায় তার উপর অভিজিৎ মল্লিক। এর প্রতিবাদে আজকে আন্দোলনের নামতেই অতর্কিত হামলা যুব মোর্চার।

 গোটা ঘটনা অভিজিৎ মল্লিকের নেতৃত্বে হয়েছে। তিনি একজন বাজে লোক, ছাপ্পা ভোটে জয়ী হয়েছেন তিনি গত পুর নির্বাচনে। শ্রমিক নেতা লিটন কর আরো জানান তার স্ত্রী নাকি পাঁচটি ভোট দিয়েছিলেন ২০২১ সালে অভিজিৎ মল্লিক কে। সেই ছাপ্পা ভোটে জয়ী হয়ে এখন নাগেরজলা বাস স্ট্যান্ড এর মধ্যে শ্রমিক বিরোধী নীতি চালু করেছেন। নেশার আসর বসিয়ে রাখছেন নাগেরজলা বাস স্ট্যান্ডের মধ্যে। প্রতিবাদ জানাতে গেলে কাউন্সিলর অভিজিৎ মল্লিক দাবি করেন তার কথাই শেষ কথা। অথচ, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ৮ নং টাউন বড়দোয়ালি। এদিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন অভিযুক্ত কাউন্সিলর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন সে একজন দুষ্ট লোক। বাম আমলের ত্রাস। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সকাল আটটা থেকে নাগরজলা বাসস্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা বন্ধ রাখা এই হলুস্থুল কান্ড সংগঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। খবর লেখা পর্যন্ত কোন অভিযুক্তকেই জালে তুলে নি অরুন্ধতীনগর পুলিশ। কাউন্সিলরের নির্দেশ অনুযায়ী উঠা বসা করছেন থানা বাবুরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য