বাড়িরাজ্যতিপরা মথার সমর্থকের ভাড়া ঘরে তালা ঝুলিয়ে দিল দুষ্কৃতিরা

তিপরা মথার সমর্থকের ভাড়া ঘরে তালা ঝুলিয়ে দিল দুষ্কৃতিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : পাহাড়ে জমি দখল করতে না পেরে এবার সমতল নিয়ে চিন্তায় আছে প্রধান শরিক দল। যদি সমতলেও সংগঠন বিস্তার করে তাহলে আসন্ন নগর ও পুর নির্বাচনে প্রধান শরিককে চ্যালেঞ্জের মুখে ফেলবে তিপরা মথা। তাই বৃহস্পতিবার রাতের অন্ধকারে তিপরা মথার সমর্থকের ভাড়া ঘরে তালা ঝুলিয়ে দিল দুষ্কৃতিরা। পুলিশ এসে মহিলা কর্মীকে উদ্ধার করে।

ঘটনা রাজধানীর মেহের কালীবাড়ি সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিপরা মথার বিধায়ক বিশ্বজিৎ কলই সহ তিপরা মথার মহিলা সংগঠনের এক প্রতিনিধি দল। তারা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রামনগর ফাঁড়ির পুলিশ। ভাড়া ঘরের তালা ভেঙ্গে উদ্ধার করা হয় তিপ্রা মথার মহিলা সমর্থককে। বিধায়ক বিশ্বজিৎ কলই জানান, অরুন দেববর্মা কিছুদিন পূর্বে বিজেপি ছেড়ে তিপরা মথা দলে যোগদান করেছে। অরুন দেববর্মার স্ত্রী মেহের কালিবাড়ি সংলগ্ন এক বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে জম্পুইজলা থেকে কিছু লোক এসে অরুন দেববর্মার স্ত্রীর ভাড়া ঘরের দরজায় লাথি দেয়। কিন্তু অরুন দেববর্মার স্ত্রী ঘরের দরজা খুলেন নি। তখন দুষ্কৃতিরা অরুন দেববর্মার স্ত্রীকে ভাড়া ঘরের অভ্যন্তরে রেখে ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়। এমন ঘটনার তীব্র নিন্দা জানায় তিপরা মথা। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে অবিলম্বে যেন অভিযুক্তদের সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য