বাড়িরাজ্যমেলাঘরে নিখোঁজ এক গৃহবধূ

মেলাঘরে নিখোঁজ এক গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : মেলাঘর থানার তেলকাজলা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ওই গৃহবধূর কোনো হদিশ না পেয়ে বর্তমানে দিশেহারা পরিবারের লোকজন। গৃহবধূর নাম এসনেহার বিবি।

 তিনি মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী আনোয়ার হোসেন বর্তমানে কাজের সূত্রে চেন্নাইতে অবস্থান করছেন। দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে। ​পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হন এসনেহার বিবি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়ার পরও গৃহবধূর কোনো সন্ধান পায়নি। পরিবারের পক্ষ থেকে মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পায় নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য