স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রথম আন্দোলনে নামলো এস ইউ সি আই। শুক্রবার রাজধানীর বটতলা এলাকায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরকারের ট্যাক্স কমাতে দাবি করল তারা। উল্লেখ্য, শুক্রবার থেকে মহার্ঘ হল পেট্রল-ডিজ়েল। গড়ে দুই জ্বালানিরই লিটার প্রতি তিন টাকা দাম বাড়ল। শুক্রবার থেকেই বর্ধিত দামে পেট্রল-ডিজ়েল কিনতে হবে ক্রেতাদের। পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সিএনজি-র দামও বেড়েছে। সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক অরুন ভৌমিক বলেন, শুক্রবার তেল কোম্পানীগুলি পেট্রোল, ডিজেলের দাম প্রতি লিটার ৩-টাকা বৃদ্ধি করেছে। সংগঠনের পক্ষ থেকে মূলত দাবি কোন অজুহাতেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করা চলবে না, অবিলম্বে এই
বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, পেট্রোল ডিজেলের উপর কেন্দ্র ও রাজ্য সরকারের আরোপিত ট্যাক্স কমাতে হবে, মূল্যবৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষের উপর বর্ধিত মূল্য চাঁপানো চলবে না। কারণ এটা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কয়েকদিন পূর্বে পর পর দুইবার গ্যাসের দাম ব্যাপক বৃদ্ধি ঘটাল। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধিতে তেল কোম্পানীগুলির ক্ষতির জন্য সরকার ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু দীর্ঘদিন রাশিয়া থেকে অনেক কম দামে দৈনিক লক্ষ লক্ষ বেড়েল তেল আমদানী করে তেল কোম্পানীগুলি যখন হাজার হাজার কোটি টাকা বাড়তি মুনাফা অর্জন করেছে তখন দেশে পেট্রোল, ডিজেলের দাম কমায়নি। এখন আমেরিকার চাপের নিকট নতি স্বীকার করে রাশিয়া থেকে তেল আমদানী বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার জনগণের উপর চাঁপিয়ে দিচ্ছে। এমনিতেই নিয়ন্ত্রণহীন ব্যাপক মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধিতে অত্যাবশ্যক পণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।

