স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মে : বৃহস্পতিবার বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগ মন্ডল ভিত্তিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের সূচনা করা হয়। সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন নাগেরজলার একটি বেসরকারি হোটেলে প্রশিক্ষণ মহা অভিযানের সুচনা করা হয়। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান বিজেপির প্রতি বছর প্রশিক্ষণ শিবির হয়ে থাকে। ২০২৬ সালের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান প্রতিটি মণ্ডলে শুরু হয়। এইদিন প্রথমে বড়দোয়ালী মন্ডলের প্রশিক্ষণ মহা অভিযানের সুচনা করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে বিজেপি দলের কার্যকরতাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে অবগত করা হবে। নেতৃত্ব তৈরি করার জন্য এই ধরনের প্রশিক্ষণ মহা অভিযান করা হয়। এই প্রশিক্ষণ মহা অভিযানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

