Friday, August 7, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় পড়ল লরি

দুর্ঘটনায় পড়ল লরি

দুর্ঘটনায় পড়ল লরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মে : বোধজংনগর থানার অন্তর্গত গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে TR 01 B 1648 নম্বরের একটি মালবাহী ট্রাক এক বাড়িতে ঢুকে পড়ে। প্রচুর পরিমানে সুপারি গাছ ভেঙে বাড়িতে গিয়ে ঘরে ধাক্কা দেয় এই গাড়িটি ।এতে ঘর ভেঙে চুরমার হয়ে যায়।

 জানা যায় লরির চালক মদমত্ত অবস্থায় ছিল।দুর্ঘটনার সময় ঘরটিতে মানুষ না থাকায় অল্পেতে বেঁচে গেলেন বাড়ির লোকজনেরা । পরে স্থানীয়রা গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।বাড়ির মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এবং ক্ষতিপূরণ দাবি করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha