বাড়িরাজ্যপ্রতিশ্রুতি রক্ষা না করায় মন্ত্রীর উপর ক্ষোভে ফুসছে মানুষ

প্রতিশ্রুতি রক্ষা না করায় মন্ত্রীর উপর ক্ষোভে ফুসছে মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে :  কথা দিয়েছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, কিন্তু কথা রাখেননি। ২৫-৩০ বছর ধরে জল-রাস্তা বঞ্চিত মাছমারা স্থিত ভুবনপুরবাসী। চরম ক্ষোভ এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসীর বক্তব্য, পেঁচারথল ব্লকের মাছমারা এডিসি ভিলেজের অন্তর্গত ভুবনপুর। এই গ্রামে প্রায় ১৫ বছর আগে কোটি টাকা খরচ করে বসানো হয়েছিল জলের ট্যাংকি। ট্যাংকি আছে, পাইপলাইন আছে, কিন্তু নেই শুধু জল। ফলে ২-৩ কিলোমিটার দূর থেকে জল আনতে হয় গ্রামবাসীর। শুধু জল নয়, গ্রামের মূল রাস্তার অবস্থাও বেহাল।

সামান্য বৃষ্টি হলেই কাদা-জলে একাকার হয়ে যায়। হাসপাতালে কাঁধে করে রোগী নিয়ে যেতে হয়। মন্ত্রী সান্তনা চাকমা এলাকায় একজন রোগীকে দেখতে এসে আশ্বস্ত করেছিলেন, রাস্তা এবং পানীয় জলের বন্দোবস্ত করে দেবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। গ্রামবাসীর অভিযোগ, বহুবার এলাকার ব্লকে এবং পঞ্চায়েতে গিয়ে দাবি করেছেন। প্রশাসনিক আধিকারিকরা তাদের দাবি কর্ণপাত করছে না। এলাকায় প্রায় ৫০ পরিবারের বসবাস। এই দাবি সরকার এবং প্রশাসনের কাছে তারা করে আসছে। আগে একবার সড়ক অবরোধও করেছিলেন রাস্তাটি জন্য এবং পানীয় জলের জন্য। অবিলম্বে এই দাবী পূরণ না হলে তারা সড়ক অবরোধ করে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান সংবাদ মাধ্যমের কর্মীদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য