বাড়িরাজ্যএডিসি-র চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণা, বুধবার শপথ

এডিসি-র চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণা, বুধবার শপথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : মঙ্গলবার কাউন্সিল ভবনে এডিসির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। এদিন ভবরঞ্জন রিয়াং-কে চেয়ারম্যান এবং রুনিয়েল দেববর্মা-কে মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়। রাজ্যপাল মনোনীত রিটার্নিং অফিসার জগদীশ দেববর্মা নাম ঘোষণা করেন। মুখ্য কার্যনির্বাহী সদস্য রোনেল দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, বুধবার শপথ গ্রহণ করবেন।

 তারপর তিনি পানীয় জল এবং স্বাস্থ্য দুটি নিয়ে মিশন মোডে কাজ করবেন। তারপর সীমাবদ্ধ ফান্ডের মধ্যে থেকে অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হবে। তিনি আরো বলেন, নির্বাচন আসলে ফ্রন্ড নিয়ে ভারতীয় জনতা পার্টি অভিযোগ তুলে। কিন্তু কোন ধরনের ব্যবস্থা নিতে পারে না। কারণ যে অর্থ রাশি বরাদ্দ করা হয় তা অত্যন্ত কম। এমনটাই দাবি করলেন সি ই এম অর্থাৎ মুখ্য কার্য নির্বাহী সদস্য রুনেল দেববর্মা। এদিন তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য