স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ আগস্ট : শনিবার দুপুরে আগরতলা শহরে বিশ্ব হিন্দু পরিষদের জঙ্গি মিছিল না হলেও, মিছিলের রণ সাজ দেখে পশ্চিম আগরতলা থানার পুলিশকে কড়া নিরাপত্তা দিতে হলো মেলার মাঠ সিপিআইএম কার্যালয়টির। কারণ সিপিআইএম কার্যালয় ঘেঁষে মেলার মাঠে রাস্তা অবরোধ করে কর্মসূচি করলো এই দায়িত্ববান সংগঠন। তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা মোড়ে ফেলা হয়। জানা যায়, ব্রাহ্মণ সমাজকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রাজপথে মিছিল ও সভা হয় বিশ্ব হিন্দু পরিষদের।
শনিবার
রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় সুবিশাল মিছিল।
মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে
মেলার মাঠ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক পথসভা।
এইদিনের এই মিছিল ও
পথ সভায় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় ধর্ম প্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মন্ডল, বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক শংকর দাস সহ অন্যান্যরা। শঙ্কর
দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের প্রতিবাদ মিছিলের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তবে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি হলেও পরিস্থিতির অবনতি ঘটেনি। কড়া নিরাপত্তার মধ্যেই প্রায় ঘন্টাখানেক চলে সংশ্লিষ্ট সংগঠনের বিক্ষোভ কর্মসূচি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান