Sunday, August 2, 2026
বাড়ি রাজ্য সরকার চায় স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের যাতে অর্থ কম ব্যয় হয় : মুখ্যমন্ত্রী

সরকার চায় স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের যাতে অর্থ কম ব্যয় হয় : মুখ্যমন্ত্রী

সরকার চায় স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের যাতে অর্থ কম ব্যয় হয় : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : শনিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হয় .জি.এম.সি - কে এল এস অডিটরিয়ামে। এদিন আগরতলা জিবি হাসপাতাল এজিএমসি - সঙ্গে রামকৃষ্ণ মিশন বিবেক নগরের একটি মৌ স্বাক্ষর হয়। উন্নত স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে তুলে ধরতে এই মৌসাক্ষর হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে বলেন, সকলকে গতানুগতিক প্রথা থেকে বের হয়ে আসতে হবে। এখন সিস্টেম বদলে গেছে। প্রতিদিন চিকিৎসকদের ব্যস্ত থাকতে হবে।

তাহলে প্র্যাকটিসের মধ্যে দিয়ে তাদের পরিষেবার মান উন্নত হবে। মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের উদ্দেশ্যে আরও বলেন, ইচ্ছে থাকলেই সব হয়। আগরতলা সিটি হাসপাতালের মতো কেন জিবি হাসপাতাল অত্যাধুনিক হাসপাতাল হবে না? রোগীদের সঙ্গে স্মার্টলি থাকা, স্মার্টলি ব্যবহার করতে হবে। বিগত দিনে চিকিৎসকদের কোন একটা নির্দিষ্ট দলে থাকতে হবে। কিন্তু, বর্তমান সরকারের আমলে গোষ্ঠী বাদী থেকে মুক্তি থাকতে বলা হয় চিকিৎসকদের। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার চায় স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের যেন অর্থ কম ব্যয় হয়। এদিকে গুরুত্ব দিয়ে সরকার টেলি মেডিসিন চালু করেছে।

এতে করে রাজ্যের বাইরে রোগীর রেফার হওয়ার প্রবণতা কমছে ৮০ শতাংশ কমেছে। জিবি হাসপাতালের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি মানবসেবা, জ্ঞানচর্চা, রিসার্চ মানবিক মূল্যবোধের একটি তীর্থক্ষেত্র। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই হাসপাতালের অনেক সুনাম রয়েছে। আগামী দিন এই হাসপাতালের সুনাম যাতে আরো বাড়ে তার জন্য চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন করতে হবে। আয়োজিত অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, জিবি হাসপাতালে মেডিকেল সুপার সহ অন্যান্যরা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha