Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য এ.জি.এম.সি -র হোস্টেলে ছাত্রীকে মারধর করে ছিনিয়ে নিয়ে গেল মোবাইল ফোন

এ.জি.এম.সি -র হোস্টেলে ছাত্রীকে মারধর করে ছিনিয়ে নিয়ে গেল মোবাইল ফোন

এ.জি.এম.সি -র হোস্টেলে ছাত্রীকে মারধর করে ছিনিয়ে নিয়ে গেল মোবাইল ফোন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ঘটা করে জিবি এবং .জি.এম.সি - প্রতিষ্ঠা দিবসের আগে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। ফের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে এজিএমসি-র। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত এগারোটার নাগাদ এক অজ্ঞাত ব্যক্তি এজিএমসি- হোস্টেলে প্রবেশ করে লিসা দেববর্মা নামে এক পিজি- ছাত্রীকে মারধর করে। পরবর্তী সময়ে ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। ছাত্রীর চিৎকার শুনে অন্যান্য ছাত্রীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 এদিকে রাতের বেলায় খবর পেয়ে মেয়েকে উদ্ধার করতে ছুটে যান তার পিতা দিলীপ দেববর্মা। বাড়ি কৃষ্ণনগর এলাকায়। মেয়েকে উদ্ধার করে রাতেই বাড়িতে নিয়ে আসেন মা-বাবা। এদিকে মহিলা সিকিউরিটি গার্ডের বক্তব্য ছাত্রীর চিৎকার শুনে তিনি হোস্টেলে সামনে দাঁড়িয়ে পড়েন। কোন দিক থেকে চিৎকার শুনতে পেয়েছেন বুঝে উঠতে পারছিলেন না।

পরবর্তী সময় সমস্ত ছাত্রীরা যখন জড়ো হয় তখন জানতে পারেন লিসা দেববর্মার সঙ্গে অভাবনীয় ঘটনাটি সংঘটিত হয়েছে। সিকিউরিটি গার্ডের মতে চোর হবে। এনসিসি থানায় একটি মামলা দায়ের করা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তকে জলে তুলতে পারেনি পুলিশ। প্রশ্ন হল হোস্টেলের নিরাপত্তা যদি সঠিকভাবে থাকে তাহলে কিভাবে হোস্টেলের ভেতর প্রবেশ করার সাহস পেল চোর? এবং সিসি ক্যামেরা গুলি সক্রিয় থাকে তাহলে দুদিনে কেন অভিযুক্তকে জালে তুলতে পারছে না পুলিশ? আসলে পেছনে কি রহস্য রয়েছে সেটাই এখন বড় বিষয়। এই ঘটনার পর এজিএমসির ছাত্রীদের মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিভিন্ন অজুহাত দেখিয়ে ছুটি নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন বলে সূত্রে খবর। এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে জিবি হাসপাতালে চিকিৎসক এবং এজিএমসি- ছাত্রছাত্রীদের মধ্যে। উল্লেখ্য, জিবি হাসপাতাল বর্তমানে চোর, ছিনতাইবাজ এবং পকেট মারের অন্যতম স্থান হয়ে উঠেছে। রোগী রোগীর পরিবারের লোকেরও আতঙ্কে থাকেন যদি হাসপাতালে। বৃহস্পতিবার দিন দুপুরে পকেটমার আটক হয়েছিল জিবি হাসপাতাল থেকে। কয়েক ঘণ্টার মধ্যে এজিএমসি- মধ্যে ছাত্রীর সঙ্গে ঘটল এই ঘটনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha