বাড়িরাজ্যপশ্চিমবঙ্গের বিজেপি-র জয় নিয়ে আশাবাদী রাজীব

পশ্চিমবঙ্গের বিজেপি-র জয় নিয়ে আশাবাদী রাজীব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয় নিয়ে আশাবাদী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশ জুড়ে উন্নয়ন মূলক কাজ চলছে। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার নিরিখে দাড়িয়ে বলা চলে এইবার পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে বিজেপি-র জয় নিশ্চিত। দেশের যে রাজস্ব আদায় হয়, তার বেশির ভাগ পশ্চিমবঙ্গ থেকে আসে। কিন্তু বর্তমানে দেখা গেছে পশ্চিমবঙ্গের সকল শিল্প বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা বর্তমানে কাজের জন্য বহিঃরাজ্যে যাচ্ছে। একটা সময় ছিল অন্য রাজ্য থেকে মানুষ কাজের জন্য পশ্চিমবঙ্গে যেত। তৃনমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য