স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :শুক্রবার সিপিআইএমের রাজ্য কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আজ ১৩৭ তম মহান মে দিবস পালন করা হবে। উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, আজ থেকে ১৪০ বছর আগে আমেরিকায় মালিক শ্রেনীর বিরুদ্ধে শ্রমিক শ্রেণী আন্দোলন শুরু করে।
পরবর্তী সময়ে এই আন্দোলন থেকে বহু শ্রমিক শহীদ হয়। তারপর চার বছর পর এই শ্রম দিবস ঘোষণা হয়। তারপর থেকে দিনটি যথাযথ মর্যাদা সঙ্গে পালন করা হয়। আজকের দিনে দেশে পুঁজিবাদী শক্তির আস্ফালন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ব জুড়ে শ্রমিকদের উপর আবারো শোষণের নীতি নামে আনছে। এই পরিস্থিতির থেকে বের হয়ে আসতে আজকের দিনে শপথ নেওয়ার প্রয়োজন বলে জানান বিরোধী দলনেতা।

