বাড়িখেলাস্টোকসের অবসরের ঘোষণা

স্টোকসের অবসরের ঘোষণা

লন্ডন, ২৯ জুন (হি.স.) : আকস্মিক অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। চলমান ট্রেন্ট ব্রিজ টেস্টই হবে তার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ।

স্টোকস অবসরের সিদ্ধান্তটি রবিবারের খেলা শুরু হওয়ার আগেই তার সতীর্থ ও দলকে জানিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের জার্সিতে সোমবার শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এর মাধ্যমে শেষ হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৫ বছরের পথচলা। এই ক্রিকেটার ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে এই অঙ্গনে পা রেখেছিলেন।

দেশের জার্সিতে স্টোকস ২৭৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৯ সেঞ্চুরিতে করেছেন ১১ হাজার ২৯১ রান। উইকেট নিয়েছেন ৩৫২টি। টেস্টে ব্যাটিং গড় ৩৪.৪৯, বোলিং গড় ৩০.৯৮।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য