বাড়িরাজ্যসাধারণ মানুষের মৌলিক সমস্যা নিয়ে সরব হলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য

সাধারণ মানুষের মৌলিক সমস্যা নিয়ে সরব হলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল :  ৫৬ নং ধর্মনগর উপনির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সাধারণ মানুষের মৌলিক সমস্যা নিয়ে সরব হলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। নাম উল্লেখ না করেই তিনি শাসক দলকে তীব্র কটাক্ষ করেন। ঘটনার বিবরণে জানা যায়, গত চার দিন ধরে ধর্মনগর শহর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা কার্যত বিপর্যস্ত।

এর পাশাপাশি বিভিন্ন রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে, যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির প্রতিবাদে ধর্মনগর মহকুমা শাসক দেবযানী চৌধুরীর নিকট একটি ডেপুটেশন প্রদান করেন চয়ন ভট্টাচার্য। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, মানুষ যখন পানীয় জল ও বিদ্যুতের অভাবে হাহাকার করছে, তখন বর্তমান সরকারের কোনও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তিনি বর্তমান সরকারকে নিকর্মা ও বর্বর বলে আখ্যা দেন। এখন দেখার বিষয়, প্রশাসন ও রাজ্য সরকার এই গুরুতর সমস্যার সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কত দ্রুত লাঘব হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য