বাড়িরাজ্যবাস্তুচ্যুতদের পাশে সিপিআইএম

বাস্তুচ্যুতদের পাশে সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল:  স্মার্ট সিটি প্রকল্পের কারণে বাস্তুচ্যুতদের সমস্যা নিরসনে পুর নিগমের ১১ ও ১২ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান উজান অভয়নগর সিপিআইএম অঞ্চল কমিটি ও টি আই এস এফের প্রতিনিধি দল। এদিন তারা বাস্তু চ্যুত লোকদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন তাদের এই সমস্যা নিরসনের প্রতিনিয়ত তাদের পাশে থাকবেন।

এইদিন বাস্তুচ্যুতরা জানান, সরকার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের জন্য মাইকিং করছে। কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা না করলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান। পাশাপাশি আরো বলেন, উচ্ছেদ করতে ড্রজার নিয়ে আসলে সেই ড্রজারের সামনে থেকে আন্দোলনে শামিল হবেন পুর নিগমের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য