বাড়িরাজ্যছবিমুড়া দখল করতে তালা ঝুলিয়ে মথার বিক্ষোভ

ছবিমুড়া দখল করতে তালা ঝুলিয়ে মথার বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল:  অমরপুরের ছবিমুড়া পর্যটন কেন্দ্র দখলের উদ্দেশ্যে ছবিমুড়া পর্যটন কেন্দ্রের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল তিপ্রা মথার কর্মী সমর্থকরা। এডিসি নির্বাচনে তিপ্রা মথা এডিসি-র ক্ষমতা দখল করার পর পরই এডিসি এলাকার সবকিছু নিজেদের দখলে নিতে ময়দানে নেমে পড়ল তিপ্রা মথার উগ্র কর্মী সমর্থকরা। বিগত কয়েক বছরে রাজ্য সরকার ছবিমুড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। যার কারনে ছবিমুড়া পর্যটন কেন্দ্রে পর্যটকদের সংখ্যাও বছর বছর বৃদ্ধি পেতে শুরু করেছে। এইবার সেই ছবিমুড়াকে দখল করতে ময়দানে নেমে পড়ল তিপ্রা মথার কর্মী সমর্থকরা।

শনিবার তিপ্রা মথার কর্মী সমর্থকরা ছবিমুড়া দখল করার লক্ষ্যে ছবিমুড়ার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। তিপ্রা মথার কর্মী সমর্থকদের বক্তব্য, ২০১৮ সাল থেকে ছবিমুড়া পরিচালন করছে বিজেপি নেতৃত্বাধীন কমিটি। কিন্তু এই ছবিমুড়া এডিসি এলাকায় অবস্থিত। তাই এইবার তারা ছবিমুড়া নিজেদের দখলে নিয়ে যাবে। উল্লেখ্য, সতেরো এপ্রিল এডিসি-র ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই ক্রমশ দিশা হারাচ্ছে রাজ্যের পাহাড়ের শাসক দল তিপরা মথার কিছু অতি উৎসাহীরা। উগ্র হয়ে প্রতিদিন মনগড়া ভিলেজ কমিটি দখল করতে চাইছে এবং এডিসি এলাকার পর্যটন কেন্দ্র গুলি দখল করতে চাইছে। যা সম্পূর্ণ বেআইনি কার্যকলাপ। দলের হাই কমান্ডের কোন নিয়ন্ত্রণ নেই অতি উৎসাহীদের উপর। এভাবে চলতে থাকলে ত্রিপুরার দুর্নাম ছাড়া আর কিছু হবে না। বিশেষ করে শনিবার ছবিমুড়ায় যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পর্যটকদের কাছে। দেশ বিদেশ থেকে পর্যটকরা এসে এদিন ছবিমুড়া দেখতে না পেরে বাড়ি ফিরেছে। এমন ঘটনা দেশের কোন রাজ্যে ঘটছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য