স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল: মেলাঘরে বিএমএস-এর সিদ্ধান্তের প্রতিবাদে ৩ ঘণ্টা মেলাঘর-উড়মাই সড়ক অবরোধ অটো চালকদের। সড়ক অবরোধকারি অটো চালকদের অভিযোগ উড়মাই এলাকায় অটো চলাচল নিয়ে আগে কোন সমস্যা ছিল না। উড়মাই গোমতী নদীর দক্ষিন পাশের অটো রয়েছে শতাধিক। অপরদিকে উত্তর পাশের অটো রয়েছে ৮ থেকে ১০ টি।
এতদিন ধরে ভেদাভেদ না করে একের পর এক অটোকে ছাড়পত্র দেওয়া হত। কিন্তু আচমকা মেলাঘরের বিএমএস নেতৃত্বরা শুক্রবার থেকে উড়মাই এলাকার গোমতী নদীর দক্ষিন পাশের একটি অটো ও উত্তর পাশের একটি অটো এই ভাবে ছাড় পত্র দিতে থাকে। এতে করে গোমতী নদীর দক্ষিন পাশের অটো চালকরা গোটা দিনে একবার ছাড় পত্র পায়। অপরদিকে উত্তর পাশের অটো চালকরা এক দিনে ৭ থেকে ১০ বার ছাড় পত্র পাচ্ছে। এতে করে গোমতী নদীর দক্ষিন পাশের অটো চালকরা দিনের শেষে লাভের মুখ দেখছে না।
অপরদিকে উত্তর পাশের অটো চালকরা দিনের শেষে পকেট ভারি করে হাসিমুখে বাড়িতে যাচ্ছে। তাই তারা এইদিন মেলাঘড়-উড়মাই সড়ক অবরোধে সামিল হয়েছে। এইদিন দীর্ঘ ৩ ঘণ্টা সড়ক অবরোধের পর স্থানীয় থানার ওসি তাদেরকে আশ্বাস দেন নদীর উভয় পাড়ের অটো চালক ও বিএমএস নেতৃত্বদের নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। এই আশ্বাস পাওয়ার পর সড়ক অবরোধকারিরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়।

