স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :মনুবাজার বনদপ্তর সাব্রুম মহকুমা অন্তর্গত মনুঘাট লোহারবাড়ী এলাকা থেকে বাজেয়াপ্ত করে দুটি বালু তোলার মেশিন। অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে মেশিন দিয়ে নদী ক্ষতবিক্ষত করছে, যার ফলে প্রতি বছর বাঁধ ভাঙন বাড়ছে। অবৈধ মেশিনের উচ্চ আওয়াজে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
কৃষি জমির মাটি ধসে যাচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান।

