বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর ত্রান তহবিল দলীয় তহবিল হিসেবে ব্যবহার করে চলেছে মুখ্যমন্ত্রী : আশীষ...

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল দলীয় তহবিল হিসেবে ব্যবহার করে চলেছে মুখ্যমন্ত্রী : আশীষ কুমার সাহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল মানে বিজেপির তহবিল। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিবাদ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার পরিবারগুলোর জন্য আর্থিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেখা গেছে, স্বদলীয় কর্মীদের জন্য এই সুযোগ করেছে সরকার এবং মুখ্যমন্ত্রী।

অথচ ২০১৮ সালের পর রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থক থেকে শুরু করে দলীয় কার্যালয় আক্রান্ত হয়েছে। বিরোধী শিবিরের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়নি। অনৈতিকভাবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের এমন অপব্যবহার করছেন। যার তীব্র নিন্দা জানায় কংগ্রেস। পাশাপাশি কংগ্রেস মনে করে, মুখ্যমন্ত্রী হিসেবে ডাক্তার মানিক সাহা নৈতিকতা হারিয়েছেন। কংগ্রেস দাবি করে, বিগত দিনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য যাতে সহযোগিতা প্রদান করা হয়। তাহলেই বুঝা যাবে মুখ্যমন্ত্রী তাঁর নিরপেক্ষতা বজায় রেখেছে।

আশিস কুমার সাহা আরো বলেন, এডিসিতে গত পাঁচ বছরে কোন কাজ করেনি তিপরা মথা। শুধুমাত্র আবেগ কাজে লাগিয়ে জনজাতিদের সেন্টিমেন্ট কাজে লাগিয়েছে মথা। এবং এবারকার নির্বাচনে আরো ভালো করে স্পষ্ট হয়ে গেছে একতরফা ভোট করার জন্য পাহাড়ে শরিক দল লড়াই করেছে। এতে সফল হয়েছে তারা। তারপরেই দুই দলের নেতৃত্ব এক জায়গায় বসে কর্মসূচি পালন করছে। পাশাপাশি উন্নয়ন বিমুখ যে চিত্র সামনে এসেছে সেটা আগামী দিন সহজ সরল জনজাতিরা আরো ভালো করে বুঝতে পারবে। আরো বলেন নির্বাচনোত্তর যে সন্ত্রাস চলছে সেটা নিয়ে পুলিশ ঠুঁটো জগন্নাথ। যার ফলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য