বাড়িরাজ্যফের সংবাদ শিরোনামে বিজেপি -র বিধায়ক তোফাজ্জল, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বাড়ির...

ফের সংবাদ শিরোনামে বিজেপি -র বিধায়ক তোফাজ্জল, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বাড়ির লোকজনদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :ভোটের ফলাফলের পর পাহাড়ের সন্ত্রাস নিয়ে নতুন করে দানা বাঁধতে শুরু করেছে। সত্য, মিথ্যা যাচাই করাই কঠিন হয়ে পড়ছে সকলের জন্য। এমনটাই ঘটলো মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বক্সনগর দয়াল পাড়ায়। বিধায়কের বিরুদ্ধে অবাক করার মত অভিযোগ। উল্লেখ্য , বিজেপি করার অপরাধে দশ দিন ধরে স্বামী-স্ত্রী জঙ্গলে থাকতে হয়েছে। অবশেষে বুধবার সকালে শুনতে পান তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন। একথা শুনে সকাল বেলা স্বামী স্ত্রী জঙ্গল থেকে বেরিয়ে নিজের বাড়িতে আসলেন।

এসে দেখলেন তার বাড়ির চারিদিকে অসংখ্য পুলিশ টিএসআর। ঘরের জানালা খোলা দরজা ভাঙ্গা। ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড। বাড়ির মধ্যে তার একটি মুদির মালের দোকান ছিল। সমস্ত মালপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। অভিযোগ বক্সনগর বিধানসভার দয়ালপাড়া এডিসি ভিলিজের মহামায়া রানী দেববর্মার। বুধবার তার বাড়িতে সাংবাদিকদের দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, বিজেপি করেছি সেটাই কি অপরাধ। শুধু বিজেপি করার অপরাধে আমাকে সর্বশ্রান্ত করে দিয়েছে মথার দুষ্কৃতীরা। কিন্তু বাস্তব ঘটনা যাই হোক এই ঘটনাটিকে ঘিরে গতকাল থেকে ব্যাপক অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছে। শাসক বিজেপির পক্ষে অভিযোগ করা হয় একটা দুষ্টচক্র সিপিএম এবং মথার সঙ্গে মিলে ঘোলা জলে মাছ ধরতে এবং স্থানীয় বিধায়ক তোফাজ্জল হোসেন কে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগে পড়েছেন।

 অন্যদিকে মথার অভিযোগ স্থানীয় বিধায়কের নেতৃত্বে শাসক দলীয় লোকজন আজ সকালে মুখ্যমন্ত্রী আসবেন খবর পেয়ে এই মহামায়ার বাড়িতে প্রবেশ করে তার বাড়িঘর ভাঙচুর লুটপাট এবং লণ্ডভণ্ড করে দেন। তার পাল্টাও অভিযোগে শাসক বিজেপি জানায়, যেখানে মহামায়ার বাড়ির চারপাশে ৩০ থেকে ৪০ টি বাড়ি রয়েছে যারা সবাই স্থানীয় মথার সমর্থক হিসেবে পরিচিত। সেই জায়গায় একা মহামায়ার বাড়িতে প্রবেশ করে শাসক দল এমন ঘটনা ঘটাতে পারবে তা কি কারন বিশ্বাসযোগ্য। এছাড়া মুখ্যমন্ত্রী আসবেন সকাল থেকেই তার বাড়িতে প্রচুর পুলিশ মোতায়েন। এদিকে অভিযোগ, বুধবার সিপাহীজলা জেলা সফরে যাওয়ার জন্য অগ্রিম প্রস্তুতি নিতেই বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন এক নাটক মঞ্চ তৈরি করতে উঠে পড়ে লাগেন। দয়াল পাড়া এলাকায় গিয়ে মহামায়া নামে এক জনজাতি মহিলার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায় এবং দোকানের জিনিসপত্র নষ্ট করে বলে অভিযোগ উঠে বিধায়কের বিরুদ্ধে। পরবর্তী সময় সামাজিক মাধ্যমে এই অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। খবর লেখা পর্যন্ত বিধায়কের কাছ থেকে কোন রকমের ষ্পষ্টিকরণ পাওয়া যায়নি। এদিকে দলীয় সূত্রে খবর বিধায়ককে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য মথার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য