স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ এপ্রিল : ১৭ এপ্রিল এডিসি ভোটের ফলাফল ঘোষণার পর সারা রাজ্যে বন্ধু শরিক দ্বারা আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে কার্যকর্তারা। ঘর ছাড়া হয়ে আত্মগোপন করে প্রাণ রক্ষা করতে হচ্ছে বিজেপি কর্মীদের। কিন্তু, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে। এরমধ্যে ভোটের দিন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়ের গাড়িতে হামলা চালিয়েছিল তিপরা মথার চার দুর্বৃত্ত বলে অভিযোগ।
থানায় চারজনের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হল নিসাধন জমাতিয়া, বিবেকানন্দ দেববর্মা ও নারায়ণ জমাতিয়া। কুড়ি এপ্রিল তাদের আদালতে তোলার পর জামিন মুক্ত হয়ে যায়। তারপরেই এলাকায় আবারো আতঙ্ক সৃষ্টি হয় দুর্বৃত্তদের কারণে। তখন সক্রিয় হয়ে উঠে এলাকার বিজেপি কর্মীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবে পুলিশ সঠিক ধারা তাদের বিরুদ্ধে লাঘু করে নি। যার কারণে তারা গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পরেই জামিন পেয়ে গেলেন। এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কাকড়াবন থানায় এসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওসি জয়ন্ত মালাকার থানা থেকে বের হয়ে আসলে তাকে থানার ভেতরে ঢুকিয়ে দিয়ে তালা বন্দি করে বিজেপি কর্মীরা।
পুলিশের উপর আস্থা হারানোর স্লোগান তুলে তারা। বিশেষ করে তিপরা মথার দালালি করার অভিযোগ তুলেন বিজেপি কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে আধিকারিকদের কাছে প্রশ্ন তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। তখন পুলিশের আধিকারিকরা আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি জয়ন্ত মালাকারকে অপসারণের দাবি জানায় বিজেপি কর্মীরা।

