বাড়িরাজ্যপাম্প অপারেটরের গাফিলতিতে সড়ক অবরোধ

পাম্প অপারেটরের গাফিলতিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :কুমারঘাট মহকুমার মাছমারা ভূইয়াছড়া এলাকায় জলের সমস্যা ও পাম্প অপারেটর প্রশান্ত সরকারের কাজে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী মাছমারা-কাঞ্চনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন দেখায়। অভিযোগ পাম্প অপারেটর সঠিকভাবে এলাকাতে জল পরিষেবা না দেওয়ায় জল মিলছে না এলাকাবাসীর। বহুবার পাম্প অপারেটরকে তারা অবগত করেছেন। অথচ কোন কড়া পদক্ষেপ গ্রহণ করছে না ডিডাব্লিউএস দপ্তর।

 কিন্তু ঠেলার নাম বাবাজি! বুধবার দুপুর বেলা আচমকা সড়ক অবরোধ করে বিক্ষোভের শামিল হয় এলাকাবাসী। তখন প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে দাবি করেন পাম্পের মধ্যে কোনরকম সমস্যা নেই, পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে।

 অথচ জল না পাওয়ার পেছনে মূলত কারণ হলো অপারেটরের গাফিলতি। এবং সে বেআইনিভাবে নেশার আঁতুঘর বানিয়ে ফেলেছে পাম্প অপারেটরের কক্ষ। যা পুরোপুরি বেআইনি বলে দাবি করেন প্রশাসনিক কর্মকর্তারাও। অভিযুক্ত পাম্প অপারেটরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে পথ অবরোধ তুলে নিতে বলেন প্রশাসনিক কর্মীরা। এলাকাবাসী জানায় যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাম্প অপারেটরের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য