স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন খলাবাড়ি স্থিত লাল বাংলা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা নিতু তাঁতির দুটি অটোতে রাতের আঁধারে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
বিষয়টি আঁচ করতে পেরে নিতু তাঁতী সহ তার পরিবারের ঘুম ভাঙ্গে। তখন তারা দেখতে পায় দুজন ব্যক্তি দৌড়ে যাচ্ছে বাড়ি থেকে বের হয়ে। সকলে মিলে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ শুরু করে তদন্ত।
এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অটো চালক নিতু তাঁতী জানান তার দুই কন্যা সন্তান, বৃদ্ধ পিতা সহ তাদের পাঁচজনের পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল এই অটোটি। গাড়িতে যারাই আগুন লাগিয়েছে পুলিশ যেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি জানান। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন ভারতীয় মজদুর সংঘ বামুটিয়া শাখার কমিটি গঠনকে কেন্দ্র করেই অটোতে অগ্নি সংযোগ হতে পারে বলে আশঙ্কা।

