বাড়িরাজ্যতিন মথা কর্মী গ্রেফতার

তিন মথা কর্মী গ্রেফতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে রাজ্যের একটি আঞ্চলিক দল।‌ তাদের বিরুদ্ধে এবার কঠোর হয়েছে প্রশাসন। জানা যায়, এডিসি নির্বাচনের দিন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার তিন অভিযুক্ত। কাঁকড়াবন থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১২ এপ্রিল এডিসি নির্বাচনের দিন তুলামুড়া থেকে মাতাবাড়ি যাওয়ার সময় মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে হামলা চালায় তিপ্রা মথার কিছু সমর্থক।

 ঘটনার পর কাকরাবন থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ চার অভিযুক্তর মধ্যে তিন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃতরা হল মনিসাধন জমাতিয়া, বিবেকানন্দ দেববর্মা ও নারায়ণ জমাতিয়া। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান ধৃতরা তিপ্রা মথা দলের সমর্থক। তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে তোলা হয়েছে। থানা চত্বরে রাখা হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। অভিযুক্তদের গ্রেফতারের প্রতিবাদে কেউ থানায় ঘেরাও কিংবা রাস্তা অবরোধ করলে আরো কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য