স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :সোমবার শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া তিথিতে জন্ম গ্রহণ করেছিলেন রাম ঠাকুর। একই তিথিতে দেহত্যাগ করেছিলেন রাম ঠাকুর। কথিত রয়েছে কলিযুগ থেকে মুক্তি দিতেই এই ধরাতে আগমন ঘটেছিল রাম ঠাকুরের৷ তাই এই দিনটিকে রাম ঠাকুরের শিষ্যরা ঘটা করে পালন করে থাকেন। রাজধানীর বনমালীপুর স্থিত রামঠাকুর আশ্রমে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় এই দিনটি৷
এইদিন সকাল থেকে রাম ঠাকুর আশ্রমে চলে রাম ঠাকুরের ভক্তি মূলক গান৷ একই সাথে চলে পূজার্চনা৷ আশ্রমে এইদিন সকাল থেকে ভিড় জমান ভক্তরা। অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী-গণেশ পুজোর আয়োজন করেন। অনেকে দোকানের হালখাতাও এদিন যাত্রা করেন। বিভিন্ন মন্দিরে ভক্তরা ভীড় জমান। এদিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি ঘটে। বুধবার রাজধানীর লক্ষী নারায়ণ বাড়ি মন্দিরে ভিড় জমান ভক্তরা। হাল খাতা সাধারণত পয়লা বৈশাখে যাত্রা করা হয়। এক পুরহিত জানান পয়লা বৈশাখে হালখাতা যাত্রা করা হয়ে থাকে। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ দিন। তাই অনেকে এইদিনে হালখাতা যাত্রা করে থাকেন। এইদিনে মানুষ শুভ কাজ করে থাকেন। পাশাপাশি তিনি অক্ষয় তৃতীয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

