স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :রবিবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল শান্তিরবাজার পতিছড়ি মুসলিম পাড়ায়। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের লাগানো আগুন লাগিয়ে দেয় দোকানে। এই আগুনে ভস্মীভূত হয়ে গেছে ব্যবসায়ীর দোকান। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে জানান, রাত দুইটার নাগাদ দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। দোকানে থাকা মুদি সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
সব মিলিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। দুষ্কৃতীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান ৩৬ শান্তিরবাজার মণ্ডলের মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ব। তারা ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের আঁধারে দুষ্কৃতিদের এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকাবাসীর দাবি প্রশাসন যেন অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

