Monday, August 10, 2026
বাড়ি রাজ্য ছত্রিশ লক্ষাধিক টাকার এসকফ সিরাপ নিয়ে আগরতলা আসার সময় আটক লরি

ছত্রিশ লক্ষাধিক টাকার এসকফ সিরাপ নিয়ে আগরতলা আসার সময় আটক লরি

ছত্রিশ লক্ষাধিক টাকার এসকফ সিরাপ নিয়ে আগরতলা আসার সময় আটক লরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :নিষিদ্ধ কফ সিরাপ আটক করতে সক্ষম হলে আসাম পুলিশ। পুরনো কৌশল অবলম্বন করে "ওম লজিস্টিক কোরিয়ারের" অনলাইন সামগ্রী নিয়ে আসার নাম করে নেশা সামগ্রী পাচারের চেষ্টা করেছে। AS 01 RC-2495 নম্বরের গাড়িতে দুটি কাঠের বাক্স তৈরি করে নেশা সিরাপ গুলি পাচারের চেষ্টা করা হয়।

আসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস তাদের রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করেন এবং তল্লাশি করে অনলাইন বিভিন্ন সামগ্রীর আড়ালে দুটি কাঠের বাক্স জব্দ করা হয়। দুটি বাক্সের বারোটি প্যাকেটের তিনশো বোতল করে মোট ছয়ত্রিশশো বোতল এসকাপ উদ্ধার করা হয়, যার কালোবাজারী মূল্য প্রায় ছয়ত্রিশ লক্ষ টাকা বলে জানান সম জেলা আধিকারিক অনির্বাণ শর্মা।তিনি আরো জানান এইবারের এই গাড়িটি দিল্লি থেকে বুকিং হয়েছিল এবং গোহাটি থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

এদিকে তিনি আরো জানা যায়, রবিবার গভীর রাতে গাড়িটি চুরাইবাড়ি নাকা গেটে প্রবেশ করে ও পুলিশের তল্লাশির সময় চালক হঠাৎ পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে কাউকে আটক করা যায়নি। তাছাড়া এই বিষয়ে স্বতঃস্ফূর্ত একটি মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha