বাড়িরাজ্যমথার সন্ত্রাসের নিন্দা করল বিজেপি

মথার সন্ত্রাসের নিন্দা করল বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ এপ্রিল : ১৭ এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর বীভৎস আক্রমণ সংগঠিত করে তিপরা মথার দুষ্কৃতকারীরা। কোথাও কোথাও কার্যকর্তাদের ঘরবাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়। আবার কোথাও কোথাও কার্যকর্তাদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। করা হয় লুটপাট। ভারতীয় জনতা পার্টির বহু  কার্যকর্তা এই মুহূর্তে ঘরবাড়ি ছাড়া।

আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থলে। এই বিষয়ের রবিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, এই সমস্ত ঘটনা পুরোপুরি নিন্দনীয়। তিনি কথা বলবেন রাজ্য পুলিশের মহা নির্দেশকের সঙ্গে। এই সমস্ত হামলা হুজ্জুতির ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এই বিষয়ে তিনি পুলিশের মহা নির্দেশকের কাছে দাবি জানাবেন। বিধায়ক তোফাজ্জল হোসেন মোবাইলে হুমকি দিয়েছেন কলমচৌড়া থানার ওসিকে। এই ঘটনার অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই বিষয়ে প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, এই অডিও রেকর্ডের সত্য মিথ্যা যাচাই করে তিনি পরবর্তী বক্তব্য রাখবেন। লোকসভায় ৩৩% মহিলাদের সংরক্ষণ বিল পাশ না হওয়ার কারণে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য