বাড়িরাজ্যমথার ভিলেজ কার্যালয় দখল করার চেষ্টা ঘিরে উত্তেজনা

মথার ভিলেজ কার্যালয় দখল করার চেষ্টা ঘিরে উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :ঊনকোটি জেলার চন্ডীপুর ব্লকের অন্তর্গত মাইলং এডিসি ভিলেজে ভিলেজ কার্যালয় দখল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে সাফল্যের পর তিপ্রা সমর্থকরা সোমবার ভিলেজ কার্যালয়ে জড়ো হয়ে অস্থায়ী কমিটি গঠনের দাবি জানায় এবং লিখিত আবেদন জমা দেয়। তাদের অভিযোগ, ২০১৬ সালের পর থেকে ভিলেজ কাউন্সিলের কোনো নির্বাচন হয়নি।

ফলে মাইল লং ভিলেজে কোন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ কোন পদাধিকারী নেই। পঞ্চায়েতের পদাধিকারীরা গ্রামসভার মাধ্যমে ভিলেজ কার্যালয় পরিচালনা করছেন। সোমবার মনগড়া দাবি তুললেও তাদের জানিয়ে দেওয়া হয় আইন মেনে যা করার তা করা হবে। বিশেষ করে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হবে। ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে, ফলে এলাকায় থমথমে পরিস্থিতি। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও দ্রুত নির্বাচন নাহলে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টিপাত কম থাকলে জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য নির্দেশ রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য