স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ এপ্রিল : অ্যাম্বুলেন্স গাড়ির চালক ছুটিতে থাকায় রেফার করা সত্ত্বেও রোগীর মৃত্যু মৃত্যু হলো হাসপাতালে। ঘটনা কমলপুর মহকুমায়। জানা যায়, কমলপুর মহকুমার জামথুম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হরেন হালাম নামে এক যুবককে গতকাল রাতে ভর্তি করানো হয়। রাত বাড়ার সাথে সাথে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয় ।
কিন্তু পি এইচসি তে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও গাড়ি চালক নাকি ছিল ছুটিতে। যার দরুন তাকে রেফার করা হলেও তার মৃত্যু ঘটে। এই নিয়ে ব্যপক হইচৈ শুরু হয়। এটা ঘটনা যে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তিনজন চিকিৎসক থাকলেও তারা পালা করে এক সপ্তাহ করে ডিউটি করে। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। এদিকে তিনজনের পালা করে এক সপ্তাহ করে কর্তব্য পালন করার বিষয়টি নিয়ে সিএমও ধলাই জেলার কাছে অভিযোগ জানানো হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেই।।

