স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ এপ্রিল : রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজ্য সদ্য প্রয়াত আগরতলা প্রেস ক্লাবের সদস্য তথা দুজন সাংবাদিক তপন চক্রবর্তী এবং নন্দন চক্রবর্তীকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শুরু হয় সভার কাজ। বার্ষিক সাধারণ সভার সভাপতি মন্ডলীতে ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সহসভাপতি চিত্রা রায়, যুগ্ম সম্পাদক অভিষেক দে, বরিষ্ঠ সাংবাদিক শ্রোতরঞ্জন খিসা, সঞ্জীব দেব, বরিষ্ঠ সম্পাদক সমীর পাল এবং কবি লেখক বিমলেন্দু চক্রবর্তী।
বেলা সাড়ে ১১ টায় সম্পাদক রমাকান্ত দে সম্পাদকীয় প্রতিবেদন ও আয়ব্যয় এর হিসেব পেশ করেন। এরপর সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন বরিষ্ঠ সাংবাদিকদের পাশাপাশি নবীন ও প্রবীণ সাংবাদিকরা। আলোচনায় আগরতলা প্রেসক্লাবের ধারাবাহিক কর্মপদ্ধতির উন্নয়ন এবং সাংবাদিক স্বার্থে কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন।ক্যান্টিনের গুনমান বৃদ্ধিও প্রসংশা করেছেন অধিকাংশ নবীন প্রবীণ সাংবাদিক। সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আরও তৎপরতার পরামর্শ দিয়েছেন বক্তারা। রাজনীতির ঊর্ধে উঠে সাংবাদিকদের মধ্যে দূরত্ব কমিয়ে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আলোচনা শেষে সুনির্দিষ্ট বিষয় গুলো তুলে ধরে জবাবি ভাষন দিয়েছেন সম্পাদক রমাকান্ত দে। সভাপতি প্রণব সরকারের সমাপ্তি ভাষনের মধ্যে বেলা সোয়া ১ টা নাগাদ শেষ হয়েছে বার্ষিক সাধারণ সভার কাজ। যুগ্ম সম্পাদক অভিষেক দে জানান, বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা। এ সাধারণ সভায় সদস্যরা নিজ মতামত বিনিময় করছেন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার জানান নিয়ম অনুযায়ী এইদিন আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। নবীন প্রবীণ সকল সাংবাদিকরা এই বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন। তিনি আরও জানান আগরতলা প্রেস ক্লাব থেকে অসুস্থ সাংবাদিকদের দের থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবের ক্যান্টিনে ভর্তুকিতে সাংবাদিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

