বাড়িরাজ্যপাহাড়ের সন্ত্রাস চোখ রাঙাচ্ছে, ডিজি ব্যস্ত শহরের থানা নিয়ে

পাহাড়ের সন্ত্রাস চোখ রাঙাচ্ছে, ডিজি ব্যস্ত শহরের থানা নিয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ এপ্রিল : নির্বাচনোত্তর পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পাহাড়ে সাধারণ মানুষের উপর সন্ত্রাস নামিয়ছ এনেছে একা আঞ্চলিক দল। পাহাড়ে পুনরায় ক্ষমতা দখলের পর তাদের উগ্রতা চরম আকার ধারণ করেছে। রীতিমতো আইনশৃঙ্খলা ভেঙে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের মহা নির্দেশক আগরতলা শহরের থানা পরিদর্শনে ব্যস্ত। রবিবার পশ্চিম আগরতলা থানা সরজমিনে পরিদর্শন করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। পশ্চিম আগরতলা থানা পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ সহ অন্যান্যরা। এইদিন পশ্চিম আগরতলা থানা পরিদর্শনের পর রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর কয়েকটি স্থানে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এখনো স্পর্শকাতর এলাকায় আরক্ষা কর্মী মোতায়েন রয়েছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ধারাবাহিক ভাবে পেট্রোলিং করছে।

শনিবার বড় ধরনের কোন ঘটনা ঘটে নি। যে সকল মামলা দায়ের হয়েছে, সেই গুলির তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতিদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, পাহাড়ে পরিস্থিতি রাজ্য পুলিশের শীর্ষ অধিকারীদের সরজমিনে গিয়ে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, বাজার হাট বন্ধ করে দেওয়া সহ একাধিক ঘটনার অভিযোগ সামনে এসেছে গত ১৭ এপ্রিল ভোটের ফলাফল ঘোষণার পর থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য