বাড়িরাজ্যভাঙা দলীয় কার্যালয় এবং ঘর ছাড়া কর্মীদের বাড়িঘর পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু...

ভাঙা দলীয় কার্যালয় এবং ঘর ছাড়া কর্মীদের বাড়িঘর পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ এপ্রিল : তিপরা মথার সন্ত্রাসে বিধস্ত বিজেপি। ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে একের পর এক বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু করে কর্মী সমর্থকদের বাড়িঘর। এই অনভিপ্রেত ঘটনাগুলি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার। গত ১৭ এপ্রিল এডিসি-র ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি-র দলীয় অফিস সহ কার্যকর্তাদের বাড়িতে ভাংচুর চালায় মথা সমর্থিত দুষ্কৃতিকারীরা বনের অভিযোগ। ফলে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া।

 প্রান বাঁচাতে বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। রবিবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত বিজেপির দলীয় অফিস সহ আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান মন্ত্রী টিঙ্কু রায়। সাথে ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় এইদিন কথা বলেন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের পরিবারের লোকজনদের সাথে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সমগ্র রাজ্যের সাথে কৃষ্ণপুর বিধানসভা এলাকায়ও বিজেপি কর্মীদের বাড়িঘর ভাংচুর করা হয়েছে। দলীয় অফিস ভাংচুর করা হয়েছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে। কিন্তু বিরোধীদের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে এইটা ঠিক নয়।

এই অপসংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। তিপ্রা মথা সুপ্রিমোর সাথে কথা বলেছেন। এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। যারা এখনো বাড়ির বাইরে রয়েছে তারা যেন বাড়িতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন প্রশাসনের কাজ করছে। তবে প্রশ্ন মন্ত্রীর এ ধরনের বক্তব্যে কতটা নিরাপত্তাহীন কর্মীরা? বাস্তবে নিরাপত্তা নিশ্চিত করতে কি ভূমিকা নিচ্ছে সরকার এবং তাঁর দল?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য