বাড়িরাজ্যজয়ের পর বৈঠকে বসলেন প্রদ্যোত

জয়ের পর বৈঠকে বসলেন প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ এপ্রিল :  শুক্রবার প্রকাশিত হয়েছে টিটিএএডিসি-র নির্বাচন। শনিবার সন্ধ্যায় আগরতলার মানিক্য কোর্ট ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে সমস্ত জয়ী এবং বিজিত প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সঙ্গে ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাংখল এবং সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা। প্রদ্যোৎ কিশোর দেব বর্মন বলেন, কে মুখ্য কার্যনির্বাহী সদস্য হবে কিংবা কারা হবেন কার্যনির্বাহী সদস্য সেটা এই মুহূর্তে মুখ্য নয়।

মুখ্য হচ্ছে যে অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে এডিসি এলাকার সাধারণ জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে সে অধিকারকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয়টাকে প্রাধান্য দেওয়া। এই অধিকার প্রতিষ্ঠা করার লড়াই নিয়ে কোন রকম আপোষ করা হবে না। প্রদ্যুৎ কিশোর বলেন পদ কখনো স্থায়ী হয় না। কিন্তু সাধারণ মানুষের অধিকার সব সময় স্থায়ী হয়। তিনি আরো বলেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ এসে গেছে জুন মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন হবে। ভিলেজ কমিটির নির্বাচনেও লড়াই করবে মথা। দশ বছর ধরে যে উন্নয়ন হয়নি সেই উন্নয়নের ধারাকে তারা প্রবাহিত করবে ভিলেজ কমিটিগুলোতে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য