বাড়িরাজ্যড. বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন

ড. বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল :  যথাযথ মর্যাদার সাথে রাজ্যে পালন করা হলো সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী। আগরতলা শহরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। এদিন সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মবার্ষিকী। দিনটি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করে। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এদিন ওনার জন্মদিনটি পালন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। ড. বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী টিংকু রায় ও মন্ত্রী কিশোর বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ড. বি আর আম্বেদকর ছিলেন একজন লিজেন্ড ব্যক্তি। তাঁর সম্পর্কে সকলে অবগত রয়েছেন। তাঁর নীতি আদর্শকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের প্রাঙ্গনে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। অতিথিরা এদিন আম্বেদকরের মূর্তিতে পুস্পর্গ অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান। ভারতীয় আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও রাজনৈতিক নেতা তথা সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগ।

এদিন কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাবাসাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের রাজ্য চেয়ারম্যান  নিরঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্ব।পরবর্তীতে বক্তারা ড. আম্বেদকরের জীবন, সংগ্রাম এবং সমাজে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংবিধান বাঁচাও-দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ড. বি আর আম্বেদকর ১৩৬ তম জন্ম দিবস পালন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন তারা সিটি সেন্টারের সামনে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস, সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ অন্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য