বাড়িরাজ্যআহতদের খোঁজ নিতে গেলেন  বিপিন দেববর্মা

আহতদের খোঁজ নিতে গেলেন  বিপিন দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : নির্বাচন শেষ হতে রাজনৈতিক সন্ত্রাস ক্রমাগত লেগেই রয়েছে। তিপরা মথা কর্মীদের দ্বারা গুরুতরভাবে আহত হন বিজেপি-র এক কার্যকর্তা। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে খোয়াই জেলার তুলাশিখর এলাকায় আক্রমণের শিকার হন বিজেপির কার্যকর্তা তুষার দেববর্মা সহ মোট তিনজন। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার জিবি হাসপাতালে তাদেরকে দেখতে যান প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে চিকিৎসক ও পরিবার পরিজনদের সাথে কথা বলে খোঁজখবর নেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তিপ্রা মথা থানসা বলে বিভিন্ন জায়গায় কথা বলছে, অথচ তারাই জনজাতিদের উপর আক্রমণ নামে আনছে। সুতরাং তাদের বক্তব্যের কোন মূল্য নেই বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, তপন দেববর্মাকে খুন করার চেষ্টা করেছে মথার দুর্বৃত্তরা। একই সঙ্গে তপন দেববর্মার মাকেও মারধর করেছে। আগামী ১৭ এপ্রিল পরাজয়ের ভয়ে এগুলি করছে বলে দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য