Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য অবৈধ মাংস বিক্রেতাদের নিয়ে উচ্চ আদালতের নির্দেশ মানছে না আগরতলা পুর নিগম

অবৈধ মাংস বিক্রেতাদের নিয়ে উচ্চ আদালতের নির্দেশ মানছে না আগরতলা পুর নিগম

অবৈধ মাংস বিক্রেতাদের নিয়ে উচ্চ আদালতের নির্দেশ মানছে না আগরতলা পুর নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ এপ্রিল :  রাস্তার পাশে বেআইনিভাবে মাংস কাটা ও বিক্রি নিয়ে আগরতলা পুর নিগমকে পশ্চিম জেলা আইন পরিষেবা কেন্দ্রের মাধ্যমে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিল উচ্চ আদালত। আইনজীবী অংকন তিলক পাল জানান, ২০১৯ সালে আইনজীবী অংকন তিলক পাল একটি পি এল করেছিলেন উচ্চ আদালতে। তার সঙ্গে এই মামলাটি করেছিলেন আইনজীবী পারমিতা সেন, এডিশনাল জিএ মঙ্গল দেববর্মা এবং আইনজীবী রানা গোপাল চক্রবর্তী। রাস্তার পাশে অবৈধভাবে মাংস বিক্রি ও কাটার বিষয় নিয়ে।

 তার রায় প্রদান হয় ২০২২ সালে। উচ্চ আদালত নির্দেশ দেয় আগরতলা পুর নিগম যেন অবৈধভাবে রাস্তার পাশে মাংস বিক্রি ও কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সেই বিষয়টি আবার গত ৯ এপ্রিল পুনরায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বিচারপতি এম.এস রামাচন্দন রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালের বেঞ্চে উঠে। মাননীয় উচ্চ আদালত ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসকে বলেন, উচ্চ আদালত পর্যবেক্ষণের লক্ষ্য করেছে ২০২২ সালে আগরতলা পুর নিগমকে নির্দেশ দেওয়ার পরেও রাজ্যের বিভিন্ন থানা, বিদ্যালয়, কলেজ এবং হাসপাতালের সামনে অবৈধভাবে মাংস বিক্রি করছে কিছু ব্যবসায়ী। আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ পুরোপুরি নিরব। এই মাংস বিক্রেতাদের কাছে লাইসেন্স নেই।

 ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত লক্ষ্য করা গেছে এ ধরনের অবৈধ মাংস বিক্রেতার পরিসংখ্যান দিন দিন বেড়েছে। নিগম কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন যাতে বিষয়টি নজর রাখেন তারা। উচ্চ আদালত আরো বলেছে, রাস্তার পাশে মাংস বিক্রির কারণে যে সমস্ত আবর্জনা তৈরি হয় সেগুলির যেন সঠিক বন্দোবস্ত করতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। কোন ধরনের দূষণ যেন শহরের মধ্যে না হয় সেদিকে নজর রেখে উচ্চ আদালতের এই নির্দেশ। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান