বাড়িরাজ্যটাকারজলার ঘটনার জন্য জেলা শাসকের কাছে তদন্তের রিপোর্ট যাওয়া হয়েছে

টাকারজলার ঘটনার জন্য জেলা শাসকের কাছে তদন্তের রিপোর্ট যাওয়া হয়েছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ এপ্রিল : সরব প্রচার শেষ হওয়ার পর বিক্ষিপ্ত রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার সাক্ষী রাজ্যের পাহাড়। টাকারজলা ও ছাওমনু সহ একাধিক ঘটনার সামনে এসেছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে ভয় মুক্ত হয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আহ্বান করলেন ত্রিপুরা নির্বাচন আয়োগের সচিব অনুরাগ সেন। শনিবার সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে তিনি বলেন, রবিবার ১২ ই এপ্রিল টিটিএএডিসি-র সাধারণ নির্বাচন। সর্বমোট ১২৫৭ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে সবকটি ভোটকেন্দ্রে ইতিমধ্যে ভোট কর্মীরা গিয়ে পৌঁছে যাচ্ছেন। শান্তিপূর্ণভাবে যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে তার জন্য সবকটি রাজনৈতিক দল সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো জানিয়েছেন, আসন্ন নির্বাচনে মোট ১৭৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৬২ হাজার ৫৪৭ জন। মানুষ যাতে ভয় মুক্ত ভাবে নির্দ্বিধায় ভোট দিতে যেতে পারে তার জন্য ২৪ কোম্পানি আধা সামরিক বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন টাকারজলার ঘটনা নিয়ে সিপাহীজলা জেলা শাসকের কাছে একটি তদন্তে রিপোর্ট চাওয়া হয়েছে। সে রিপোর্ট হাতে আসলে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা যাবে। এবং এর জন্য যা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য